মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘রিমেম্বারিং দ্য রেড জুলাই’ পালিত
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৪
জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে ‘রিমেম্বারিং দ্য রেড জুলাই’ ইনডিপেনডেন্ট ২.০ বিজয় র্যালি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
গতকাল সোমবার ( ৯ ডিসেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর থেকে এই বিজয় র্যালির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. সালমা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরবর্তীতে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে 'জুলাই গণ-অভ্যুত্থানের ঋণ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এছাক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভাটির সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সহ–উপাচার্য সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক আবদুল হাই শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, শাহজালাল প্রযুক্তি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রাজিক মিয়া ও জাতীয় নাগরিক কমিটির সদস্য আতিক মুজাহিদ।
আলোচনা সভায় অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, ‘৭১–এর মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা, সাম্য আর সামাজিক ন্যায্যতা—এই তিন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়ার কথা উঠেছিল। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দী পরও আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমাদের অর্থনৈতিক মুক্তি মিলছে না। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তা থামছে না। এই সরকারের উচিত মানুষের এই অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা।’
এ সময় জুলাই বিপ্লবে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এ ছাড়াওজুলাই বিপ্লবে হাজারো কোমলমতি শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা দ্বিতীয় স্বাধীনতাকে সমুন্নত রাখার আহ্বান জানান উপাচার্য
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত