ইজতেমা মাঠে পেন্ডেল নির্মানে কর্মরত নিরীহ মুসল্লিদের উপর রাতের আধাঁরে সাদপন্থীদের হামলা, চারজন সাথীকে হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাসির দাবীতে বৃহস্পতিবার বেলা ২ টায় নগরীর কোর্ট পয়েন্টে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেটে মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের ডাকে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান।
সমাবেশে বক্তারা অবিলম্বিত সন্ত্রাসী সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ওরা ফ্যসিবাদের দোসর-দেশের স্থিতিশীলতা রক্ষায় নিষিদ্ধ করতে হবে। অবিলম্বে খুনিদের গডফাদার ওয়াসিফুল ইসলাম, উসামা ইসলাম, মুওয়াজ বিন নুর,সহ সকল সন্ত্রাসী দের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাট-এর নায়েবে মুহতামীম মাওলানা আহমদ সাগীর বিন আমকুনী ও দারুসসালাম খাসদবির মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শামীমাবাদ মাদরাসার মুহতামীম মাওলানা সৈয়দ শামীম আহমদ,জামেয়া মাদানিয়া কাজির বাজার-এর মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ,ফরিদাবাদ মাদরাসার মুহতামীম মাওলানা ফখরুয জামান,দারুল হুদা মাদ্রাসার মুহতামীম মুফতি মুজিবুর রহমান,দক্ষিণকাছ মাদরাসার মুহতামীম মাওলানা আখতার আহমদ,দরগাহ মাদরাসার উস্তাদ মুফতি রশিদ আহমদ,মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব,সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম,হেমু মাদ্রাসা র মুহতামিম মুফতি জিল্লুর রহমান, জামেয়াতুশ শারইয়ার মুহতামীম মাওলানা আবু মুহাম্মাদ ইয়াহিয়া,জামেয়া আবুহুরাইয়ার নায়েবে মুহতামীম মাওলানা ইয়াহয়া খান,মাওলানা আশরাফ আলী মিয়াজানি,মাওলানা আব্দুর রাহমান শাহজাহান, মাওলানা মুজ্জাম্মিল হক,মাওলানা বেলাল আহমদ চৌধুরী,মাওলানা লুৎফর রহমান,কাজির বাজার মাদরাসা ছাত্র সংসদের জি এস আখতার আহমদ,মুকাব্বির আহমদ প্রমুখ।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল চৌহাট্রা পয়েন্টে গিয়ে শেষ হয়।