রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না: হেফাজত মহাসচিব

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান বলেছেন, ক্ষমতাকে পাকাপোক্ত করতে ওলামায়ে কেরামকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল। হাসিনা কুফরি মতবাদে বিশ্বাসী।

 শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস হবে না। জুলাই বিপ্লবে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতায় হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত চলছে। ভারতের এজেন্টরা চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

সোমবার (২৭ জানুয়ারি) হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগর আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করতে হবে। ছাত্রজনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতনে অর্জিত বিজয় ও যথার্থ স্বাধীনতার চেতনাকে অর্থবহ করতে ইসলামী শক্তির সুসংহত ঐক্য গড়ে তুলতে হবে।

হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরীর সভাপতি মুফতি শামছুল ইসলাম জিলানীর সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আল্লামা নুরুল হক সভাপতিত্ব করেন।

এসময় বক্তব্য দেন- কুমিল্লা মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা আ. রাজ্জাক কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি মুশতাকুন্নবী কাসেমী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সহকারী অর্থসম্পাদক মাওলানা লোকমান মাজহারী, কুমিল্লা মহানগরের উপদেষ্টা মাওলানা মনির হোসাইন, কুমিল্লা মহানগরের উপদেষ্টা মাওলানা আ. কুদ্দুস, কুমিল্লা জেলার সেক্রেটারি মুফতি আমজাদ হোসাইন, কুমিল্লা মহানগরের সেক্রেটারি মাওলানা মুনিরুল ইসলাম কাসেমী, বুড়িচং উপজেলার সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান আশরাফী প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না: হেফাজত মহাসচিব

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪