শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

ওসমানীনগরে পুলিশের কাছ থেকে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সাজ্জাদুর রহমানকে তার স্বজনরা ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রামে সাজ্জাদুর রহমানের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, রাতে ওসমানীনগর থানার এস আই বিষ্ণু পদ রায় এর নেতৃত্বে একটি দল এজাহার নামিয় আসামি ধরতে সাজ্জাদুর রহমানের বাড়িতে তল্লাসি করে তাকে আটক করে থানায় নিয়ে আসতে চাইলে বাড়ির মহিলাসহ আশ পাশের লোকজন জড়ো হয়ে বাঁধা প্রদান করেন। একপর্যায়ে সাজ্জাদুর রহমানের লোকজন পুলিশের সাথে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেয়।

মামলার বাদী মাওলানা দিলাল আহমদ বলেন, আমার উপর হামলার মামলায় আসামি ধরতে গিয়ে পুলিশ সাজ্জাদুর রহমানকে বাড়ির উঠান থেকে আটক করে। এসময় বাড়ির মহিলারা ধাওয়া করে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

এ্যাডভোকেট সাজ্জাদুর রহমান বলেন, আমি সিলেটে থাকি। শুনেছি ২জন পুলিশসহ সাদা পোশাকধারী কয়েকজন বাড়িতে গিয়ে আমার ভাইকে আমি মনে করে আটক করে। এসময় তিনি সাজ্জাদ নয় বললে, পুলিশ তাকে ছেড়ে দেয়।

ওসমানীনগর থানার এস আই বিষ্ণু পদ রায় বলেন, আমরা ফৌজদারী মামলার আসামিকে গ্রেফতার করার জন্য রাউৎখাই গ্রামে গিয়ে সাজ্জাদুর রহমান নামের একজনকে আটক করলে তার বাড়ির মহিলাসহ লোকজন আমাদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

ওসমানীনগরে পুলিশের কাছ থেকে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সাজ্জাদুর রহমানকে তার স্বজনরা ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রামে সাজ্জাদুর রহমানের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, রাতে ওসমানীনগর থানার এস আই বিষ্ণু পদ রায় এর নেতৃত্বে একটি দল এজাহার নামিয় আসামি ধরতে সাজ্জাদুর রহমানের বাড়িতে তল্লাসি করে তাকে আটক করে থানায় নিয়ে আসতে চাইলে বাড়ির মহিলাসহ আশ পাশের লোকজন জড়ো হয়ে বাঁধা প্রদান করেন। একপর্যায়ে সাজ্জাদুর রহমানের লোকজন পুলিশের সাথে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেয়।

মামলার বাদী মাওলানা দিলাল আহমদ বলেন, আমার উপর হামলার মামলায় আসামি ধরতে গিয়ে পুলিশ সাজ্জাদুর রহমানকে বাড়ির উঠান থেকে আটক করে। এসময় বাড়ির মহিলারা ধাওয়া করে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

এ্যাডভোকেট সাজ্জাদুর রহমান বলেন, আমি সিলেটে থাকি। শুনেছি ২জন পুলিশসহ সাদা পোশাকধারী কয়েকজন বাড়িতে গিয়ে আমার ভাইকে আমি মনে করে আটক করে। এসময় তিনি সাজ্জাদ নয় বললে, পুলিশ তাকে ছেড়ে দেয়।

ওসমানীনগর থানার এস আই বিষ্ণু পদ রায় বলেন, আমরা ফৌজদারী মামলার আসামিকে গ্রেফতার করার জন্য রাউৎখাই গ্রামে গিয়ে সাজ্জাদুর রহমান নামের একজনকে আটক করলে তার বাড়ির মহিলাসহ লোকজন আমাদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪