শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদের সব পদ স্থগিত 

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (০৫ মার্চ) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাসুদ আহমেদ তালুকদার ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন। মাসুদ আহমেদ তালুকদার দীর্ঘদিন ধরে বিএনপিপন্থী আইনজীবীদের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের মামলার শুনানিতে তিনি অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদের সব পদ স্থগিত 

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৫

featured Image

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (০৫ মার্চ) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাসুদ আহমেদ তালুকদার ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন। মাসুদ আহমেদ তালুকদার দীর্ঘদিন ধরে বিএনপিপন্থী আইনজীবীদের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের মামলার শুনানিতে তিনি অংশ নেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪