শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সৌদিআরবে খতম তারাবির ইমামতি করছেন হাফেজ মাওলানা আব্দুন নূর

হাফিজ আব্দুন নূর দেড় দশকেরও বেশী সময় ধরে তারাবির নামাজে ইমামতি করে আসছেন। তিনি হাফেজ হওয়ার পাশাপাশি কওমি মাদরাসার সর্বোচ্চ ডিগ্রী দাওরায়ে হাদীসও সম্পন্ন করেছেন। হাফেজ আব্দুন নূর বিভিন্ন মাদরাসায় কুরআনের খেদমত করে গেছেন। ছিলেন হিফজ বিভাগের প্রধান যিম্মাদারও। তার তেলাওয়াতে মুসল্লিদের পাশাপাশি ছাত্ররাও মুগ্ধ হতেন। সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নে মাওলানা শফিকুল হকের ঘরে জন্মগ্রহণ করেন হাফেজ আব্দুন নূর। সিলেটের জকিগঞ্জের শাহবাগ জামেয়া মাদানিয়া কাসিমুল উলুম থেকে ২০০৯ সালে কুরআনের হিফজ শেষ করেন এবং ২০১৫ সালে জামেয়া দ্বীনীয়া আসআদুল উলুম রামধা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। তাঁর তারাবির ইমামতির অভিজ্ঞতা সতেরো বছরের। মহাগ্রন্থ কুরআনুল কারীম। মানবজাতীর চলার পথের গাইড লাইন। মুমিনদের আত্মার খোরাক। তেলাওয়াতে খুশি হয় মুমিনদের অন্তর। বাড়ে ঈমান। ঐশীগ্রন্থ। মহান আল্লাহর চিরন্তন বাণী। মিথ্যা ভুল ও সন্দেহের উর্ধ্বে এক মুজেজাপূর্ণ কিতাব। লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাব। হেরা গুহায় সূচনা এ কুরআন। ইকরা বিসমি দিয়ে সূচনা। বাহক ফেরেশতা জিবরাইল। প্রিয় রাসুল ঠিকানা। কুরআন এক আলোর ফোয়ারা। হেরার জ্যোতি। কুরআন মানব জাতির মুক্তির মানুষের পথ নির্দেশিকা। মুমিনের ইমানের চেতনা। মুত্তাকির জান্নাতের ঠিকানা। পথচলার সমাধান । কুরআনের মাস রমজান। এ মাসে কুরআন অবতীর্ণ হয়। তাইতো রমজান সম্মানিত। কুরআন ছোঁয়া লাগবে যে অন্তরে, সে অন্তর হবে উদ্ভাসিত। হবে সুবাসিত সুরভিত। কুরআনের ছোঁয়ায় ইমান হবে শাণিত। হবে তেজদ্বীপ্ত। আল্লাহ তায়ালা বলেন, 'যারা ইমানদার তারা যখন আল্লাহর নাম নেয়, নরম হয় তাদের অন্তর। আর যখন তাদের সামনে কুরআন পাঠকরা হয়, তাদের ঈমান সজিব হয়ে উঠে। তারা মাওলা প্রেমে আত্মনিবেদিত হয়। সুরা আনফাল: ২ রোজায় কুরআনের সুর বাঁজে মুমিনের ঘরে ঘরে। তারাবির নামাযে পঠিত হয় কুরআন। পহেলা রোযা থেকে একাধারে ২৭ রোযা পর্যন্ত সিলেটের সকল মসজিদে মসজিদে হাফেযে কুরআনদের কণ্ঠে ধরণীত খোদার বানী। শীতল হয় মুসল্লিদের হৃদয়। এসকল হাফেযে কুরআনদের খেদমতে মুসল্লিরা মহান আল্লাহকে পাওযার আশায় থাকেন। আজ আমরা হাফেজ মাওলানা আব্দুন নূর এর কথা পাঠকদের সামনে তুলে ধরছি। হাফেজ আব্দুন নূর হিফয শেষ করার পর সেই ছোট্টকাল থেকেই তারাবির নামাজ পড়ানো শুরু করেছেন। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী মসজিদ, বিয়ানীবাজার উপজেলার আলীনগর কেন্দ্রীয় মসজিদে একাধিকবার তারাবির নামাজ পড়িয়েছেন। দাওরা হাদিস শেষ করে তিনি হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনে শিক্ষক প্রশিক্ষণ নিয়েই কুরআনের খেদমতে নিজেকে নিয়োজিত করেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দারুস সুন্নাহ শমশেরনগর মাদরাসায় হিফজ শাখার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। পরে জামেয়া মজিদিয়া কুচাই, সিলেট শহরস্থ নুরুল কুরআন মাদরাসা বাগবাড়ীতে শিক্ষকতা করেন। রিজেক রুটির সন্ধ্যানে নবীর দেশ সৌদি আরব গমণ করেন হাফেজ আব্দুন নূর। সৌদি আরবের জিদ্দা শহরের জিদ্দা হাইয়াল মুরুজ, মসজিদে জামে খলিল সালমানে বর্তমানে তারাবির নামাজে ইমামতি ছাড়াও মসজিদটিতে পেশ ইমাম হিসেবে নিয়োজিত আছেন। হাফেজ আব্দুন নূরের সাথে কথা হলে তিনি জানান, শুধু আমিই নয়, আমার মতো আরও অনেক বাংলাদেশি হাফেজ আলেমরা অত্যন্ত সুনামের সাথে সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের মসজিদে কুরআনের খেদমত করছেন। যা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। তিনি বলেন কুরআনের শিক্ষাদানে নিজেকে আবারও নিয়োজিত করতে চাই। কুরআনের তালিমেই আমি প্রশান্তি খোঁজে পাই। সিলেটের বার্তাকে এই সুন্দর আয়োজনের জন্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদিআরবে খতম তারাবির ইমামতি করছেন হাফেজ মাওলানা আব্দুন নূর

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪