বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ঈদ উপলক্ষে ৬৩৮টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে সিসিক'র সম্মানী প্রদান

পবিত্র ঈদ উপলক্ষ্যে বুধবার সকালে সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ইমাম-মুয়াজ্জিনগণকে সম্মানী প্রদান করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মো: রেজা-উন-নবী।

শারদা স্মৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মসজিদ হলো প্রান্তিকতম একটি প্রতিষ্ঠান, যেটি মানুষকে পরিশুদ্ধির জন্য, মানুষের কাছে ইসলামকে পৌছে দেওয়ার জন্য এবং এই সমাজের অসঙ্গতি দূর করে মানুষকে শুদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে।

সমাজে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সত্যিকার একটি আদর্শ সমাজ গঠনে আমাদের ইমামগণসহ সাথে যারা রয়েছেন তাদের অনেক অবদান রয়েছে। আমরা বিশ্বাস করি এদেশে যতটুকু অসম্পূর্ণতা রয়েছে আপনাদের অবদানের মাধ্যমে সম্পূর্ণ হবে। আজকে স্বাধীনতা দিবসেই এই দিনে, স্বাধীনতা অর্জনের পরেও যে অপ্রাপ্তি রয়েছে সেগুলো যাতে আমরা সম্পূর্ণভাবে প্রাপ্ত হই সে জন্য আপনারা কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে ৪২টি ওয়ার্ডের ৬৩৮টি মসজিদের ৭৩৩ জন ইমামের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১৫ লাখ ৪৬ হাজার টাকা এবং ১০৮৯ জন মুয়াজ্জিনকে দেড় হাজার টাকা করে মোট ১৬ লাখ ৪৭ হাজার টাকা সম্মানী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, হিসাবরক্ষণ কর্মকর্তা মো: মনছুফ সহ করপোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ঈদ উপলক্ষে ৬৩৮টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে সিসিক'র সম্মানী প্রদান

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x