শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদ জামাত অনুষ্ঠিত 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়লেন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। দীর্ঘ ১৯ বছর ধরে এখানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

রোববার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তাা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)।

মুসল্লিরা আগামীতে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সবাই একত্রে একই দিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনেক দূর-দূরান্ত থেকে এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ এখানে নামাজ পড়তে আসেন।

ইমাম আবদুল মাওফিক চৌধুরী বলেন, `সৌদির সঙ্গে মিল রেখে আমরা রোজা শুরু করেছিলাম তাই তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন হচ্ছে। দেশবাসীসহ একইদিনে সারা বিশ্বে মুসলমানদের রোজা ও ঈদ পালনের আহ্বান জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদ জামাত অনুষ্ঠিত 

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৫

featured Image

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়লেন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। দীর্ঘ ১৯ বছর ধরে এখানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

রোববার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তাা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)।

মুসল্লিরা আগামীতে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সবাই একত্রে একই দিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনেক দূর-দূরান্ত থেকে এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ এখানে নামাজ পড়তে আসেন।

ইমাম আবদুল মাওফিক চৌধুরী বলেন, `সৌদির সঙ্গে মিল রেখে আমরা রোজা শুরু করেছিলাম তাই তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন হচ্ছে। দেশবাসীসহ একইদিনে সারা বিশ্বে মুসলমানদের রোজা ও ঈদ পালনের আহ্বান জানান তিনি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪