শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে শ্রমিক লীগ নেতা দেলোয়ার কারাগারে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ভোরের দিকে তাকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পরে দুপুরে দেলোয়ারকে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দেলোয়ার চুনারুঘাটের আমকান্দি গ্রামের প্রয়াত আব্দুল গফুর ওরফে তোতাই মিয়ার ছেলে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম এতথ্য নিশ্চিত করে জানান, দেলোয়ারের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা এবং সাম্প্রতিক সময়ে এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে শ্রমিক লীগ নেতা দেলোয়ার কারাগারে

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৫

featured Image
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ভোরের দিকে তাকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পরে দুপুরে দেলোয়ারকে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দেলোয়ার চুনারুঘাটের আমকান্দি গ্রামের প্রয়াত আব্দুল গফুর ওরফে তোতাই মিয়ার ছেলে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম এতথ্য নিশ্চিত করে জানান, দেলোয়ারের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা এবং সাম্প্রতিক সময়ে এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪