সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সাজেদ আহমদ নামের এক ছাত্রদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগের কর্মীরা।
গত ১৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসীরা দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টের মাসুক মিয়া এন্ড সন্স নামের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়।
প্রতিবেশী ব্যবসায়ীর মাধ্যমে নিজের দোকানে হামলার খবর জানতে পারেন সাজেদ আহমদ। হামলার খবর পেয়ে পুলিশ সময়ক্ষেপন করে ঘটনাস্থলে পৌঁছে।
তারা তদন্ত সাপেক্ষে বিষয়টি দেখবে বলে তাৎক্ষণিক জানায়।সাজেদ আহমদ দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাসুক মিয়া এন্ড সন্স এর পরিচালক।
তিনি প্রতিবেদককে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। আমি প্রবাসে থাকায় বেঁচে যাই, তাদের টার্গেট ছিলাম আমি।
আমি দেশে আসলে তারা আমাকে উল্টো দেখে নেওয়ারও হুমকী জানায়। আমি দোষীদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।
ঘটনার সত্যতা স্বীকার করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন বলেন, আমরা হামলার খবর পেয়ে ফোর্স পাঠিয়েছি।