মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি আটক

র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি আটক

সিলেটের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে বিদেশী মদসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

রবিবার (২৫ মে) সিলেটের এয়ারপোর্ট ও জৈন্তাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০১ বোতল ফেনসিডিল ও ১৬৪ বোতল বিদেশী মদসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার সদর থানার ইরাকনগর চৌধুরীপাড়া গ্রামের মো. ফিরোজ চৌধুরীর ছেলে মো. মুহিত কবির চৌধুরী (৩৩) এবং সিলেটের জৈন্তাপুর থানার পূর্ব গর্দ্দনা গ্রামের মৃত ইসমাঈল আলীর ছেলে সামছুল ইসলাম (৬৫)।

জানা যায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর একটি আভিযানিক দল সিলেটের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ফেনসিডিল ও বিদেশী মদসহ দুই জনকে গ্রেফতার করা হয়।

রবিবার (২৫ মে) আনুমানিক সাড়ে ৩টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে অভিযান পরিচালনা করে ১০১ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে আরেকটি অভিযানে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সিলেটের জৈন্তাপুর থানাধীন দরবস্ত ইউপির পূর্ব গর্দ্দনা গ্রামের দামরী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৪ বোতল বিদেশী মদসহ ১ জনকে গ্রেফতার করে র‌্যাব-৯। সিলেট ভ্রমণ প্যাকেজ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেটের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯,সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি আটক
0:00 0:00
1.0x