শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

লাউয়াছড়ায় গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা

লাউয়াছড়ায় গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় অল্পের জন্য ঢাকাগামী কালনী এক্সপ্রেস বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এ সময় বনে ভেতরে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, প্রচণ্ড বৃষ্টিপাতে লাউয়াছড়া বনের ভেতর রেল লাইনের ওপর একটি বড় গাছ হেলে পড়ে। এসময় বনের ভেতর দিয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করলে রেললাইনে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, গাছের সঙ্গে ধাক্কা লেগে লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটি বাঁকা অংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

লাউয়াছড়ায় গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৫

featured Image

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় অল্পের জন্য ঢাকাগামী কালনী এক্সপ্রেস বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এ সময় বনে ভেতরে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, প্রচণ্ড বৃষ্টিপাতে লাউয়াছড়া বনের ভেতর রেল লাইনের ওপর একটি বড় গাছ হেলে পড়ে। এসময় বনের ভেতর দিয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করলে রেললাইনে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, গাছের সঙ্গে ধাক্কা লেগে লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটি বাঁকা অংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪