বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সাবেক এমপি নাসির অসুস্থ, হাসপাতালে ভর্তি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনের সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীকে রাজধানীর সুপার স্পেশালিজেড হসপিটাল বিএমইউ-তে ভর্তি করা হয়েছে। সোমবার (১৬ জুন) নিউরোলজিস্ট প্রফেসর ডা. এম বাহাদুর আলী মিয়ার তত্ত্বাবধানে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাঁকে হসপিটালে ভর্তি করা হয়েছে।

তাঁর সঙ্গে থাকা সাবেক ছাত্রনেতা রুদ্র মিজান বলেন, নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে অল্পদিনের মধ্যেই তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন বলে ডাক্তাররা আশ্বস্ত করেছেন৷ প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাঁকে বিদেশে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, সুনামগঞ্জের-২ দিরাই-শাল্লার সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন থেকে অসুস্থ৷ কয়েক বছর আগে তিনি স্ট্রোক করেন৷ স্বজনরা জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন৷ নিয়মিত চিকিৎসা পেলে তিনি দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন৷

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সাবেক এমপি নাসির অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x