বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হেফাজতের কেন্দ্রীয় নেতারা সিলেটে, দুইপক্ষকে ডেকেছেন এক স্থানে

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুর রহমান ইসলামাবাদী, মুফতী মুনির হোসাইন কাসেমী আজ সোমবার সিলেট এসেছেন। সিলেট মহানগর শাখা পুনর্গঠন করার জন্য মহানগর সমন্বয় কমিটি আজ সোমবার সুবহানীঘাট এদারা ভবন কার্যালয়ে মতবিনিময় সভার আহবান করে। এর আগে মাওলানা জালালী মুঠোফোনে দরগাহ মাদ্রাসায় ওই সমন্বয় কমিটির কয়েকজনকে দাওয়াত করেন এবং কয়েকজনের নামোল্লেখ করে বলেন তাদেরকে যেনো নিয়ে না যান। এনিয়ে আভ্যন্তরীণ কুন্দল বাঁধে। এরমাঝে কেন্দ্রীয় নেতারা উঠেন জমিয়ত নেতা মাওলানা সৈয়দ শামীম আহমদ এর শামীমাবাদ মাদ্রাসায়। এদারা ভবনে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বৈঠক শুরু হয়। এখান থেকে মাওলানা খলিলুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আবুল হোসাইন চতুলিসহ ৫ সদস্যের একটি যান কেন্দ্রীয় নেতাদের সাথে সাক্ষাতে। মহানগর কমিটি গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতারা মত দেন। তবে এদারা বা দরগাহ মাদ্রাসায় নয়। তিনি অভ্যন্তরীণ উভয় পক্ষকে শামীমাবাদে ডেকেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত এদারা ভবনে বৈঠক চলছিল। বৈঠকে উপস্থিত আছেন জমিয়ত, খেলাফত মজলিস (উভয় পক্ষ), নেজামে ইসলাম পার্টি, ইসলামি ঐক্যজোটসহ অনেক মাদ্রাসার মুহতামিমরাও উপস্থিত আছেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

হেফাজতের কেন্দ্রীয় নেতারা সিলেটে, দুইপক্ষকে ডেকেছেন এক স্থানে

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x