মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

উড্ডয়নের পর ১৫৪ যাত্রীকে নিয়ে ফিরল বিমান

উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় ঢাকায় ফিরে আসতে বাধ্য হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট। ফ্লাইটটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শুক্রবার (২৭ জুন) সকালে এ ঘটনা ঘটে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরে এক বিবৃতিতে জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট বিজি ৫৮৪ (বোয়িং ৭৩৭-৮০০) ঢাকা থেকে সিঙ্গাপুরগামী যাত্রা শুরু করে। বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৩৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যায়। ওড়ার পরপরই, প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে। বিমানে মোট ১৫৪ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন। অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে রানওয়ে পুনরায় পরিদর্শন করা হয়, তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি। কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

উড্ডয়নের পর ১৫৪ যাত্রীকে নিয়ে ফিরল বিমান

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x