মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট আটক করা হয়েছে।

সোমবার (৩০ জুন) ভোররাতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের মাদরাসা সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে তিনটার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪,২৮৬ পিস ভারতীয় শাড়ী, ১৩ পিস লেহেঙ্গা, ৪,৯৯২ পিস কসমেটিক্স সামগ্রী এবং ২০,১২০ পিস চকলেট জব্দ করা হয়।

এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। এ ছাড়া তার সঙ্গে ছিলেন পুলিশ সদস্য, সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলামসহ ২০ জনের একটি দল।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির বলেন, ‘ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, ‘আটক পণ্যসমূহ শুল্ক গোডাউনে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এর আগে এক মাসে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক বিভিন্ন অভিযানে প্রায় ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৯৭৮ টাকার ভারতীয় মালামাল আটক করে।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x