সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, বিগত দিনে যারা দেশ শাসন করেছে তার জাতিকে শাসনের নামে শোষন করেছে। স্বাধীনতার ৫৪ বছরেও আমাদের দুঃখ দূর্দশা লাঘব হয়নি। সাধারন মানুষের সাথে শাসক শ্রেণির দূরত্ব ছিল। তারা মানুষের সুবিধা অসুবিধা জানার প্রয়োজন মনে করতোনা। তারা দেশ শাসনের নামে নিজেদের পকেট ভারি করা, বিদেশে টাকা পাচার করা আর ৮-১০ টা বাড়ির মালিক করে নেয়ার ধান্দা ব্যতিত কিছুই চিন্তা করেনি। সময় এসেছে এসব ধান্দাবাজ নেতৃত্বকে পরিহার করার।
সোমবার বেলা ২টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় কালে তিনি আরও বলেন, যারা বুকে বন্দুক ঠেকিয়ে দেশের মানুষকে হত্যা করে। তারা কখনও দেশপ্রেমিক রাজনৈতিক নেতা হতে পারে না। জাতি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। উন্নয়ন উন্নয়ন জিকির করলেই উন্নয়ন হয় না। বর্তমান সরকারকে দায়িত্ব নেয়ার পর উন্নয়নের নামে বিলাসী প্রকল্প বাদ দিতে হয়েছে। কর্ণফুলী ট্যানেল থেকে প্রতিদিন ৪০ লক্ষ টাকা লোকসান দিতে হচ্ছে সরকারের।
তিনি বলেন, পরিকল্পিত ভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। জাতিকে অগ্রসর করতে হলে শিক্ষার সংস্কারকাজ প্রয়োজন। আমরা ষড়যন্ত্রের অগ্নিকান্ডের মধ্যে আছি। দেশের প্রতিরক্ষা ধ্বংস করা হয়েছে। চোরাচালানের মাধ্যমে অসংখ্য মাদক আসে।পার্শ্ববর্তী দেশ থেকে অসংখ্য মাদক আসে। পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবা, ফেন্সিডিল, বিড়ি, নিম্নমানের কমদামের চিনি ডুকছে প্রতিদিন। এসকল কিছু প্রতিহত করতে হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন। মানুষের মৌলিক ব্যয় হল স্বাস্থ্য ব্যয়। প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা নাই।
উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও ইউএনও সনজীব সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুর রশীদ, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ আলী, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, আলী আহমদ, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সৈদুর রহমান তালুকদার, এনসিপি নেতা উবায়দুল্লাহ তাহমিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিরাই উপজেলার আহবায়ক একরাম হোসেন অনিক। সভায় প্রশাসনিক কর্মকর্তাগণ নিজ দাপ্তরিক সার্বিক কার্যক্রম অবহিত করেন। এরআগে সকাল সাড়ে ১০ টায় দিরাই উপজেলার প্রবেশদ্বারে নির্মিত তোরণ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।
বেলা ১১টায় তিনি বাংলাদেশ ফিমেল একাডেমি পরিদর্শন শেষে সেমিনার কক্ষে ক্যাব আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সম্মেলনে সভাপতিত্ব করেন, ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী। পরিচালনা করেন, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর।
মতামত