বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ডেঙ্গুর প্রকোপ কমাতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ'র

ডেঙ্গুর প্রকোপ কমাতে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মসজিদসমূহের মিম্বর ব্যবহারের পরামর্শ দিয়েছেন বরেণ্য আলেম ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। তিনি বৃহস্পতিবার রাতে তাঁর ভেরিফাইড পেইজে এ নিয়ে একটি পরামর্শমূলক পোস্ট করেন। যা নিম্নরূপ- ‌''ডেঙ্গুর ভয়াবহতা দিনদিন বেড়েই চলেছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ জন্য গণমাধ্যমের প্রচার-প্রচারণার চেয়ে মসজিদের মিম্বরগুলোর ব্যবহার অধিক কার্যকর।  ইমাম-খতীবদের মতো সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ আর কারো হয় না। রাষ্ট্র যদি মিম্বরগুলোকে কাজে লাগায় এবং ইমাম-খতীবদের মাধ্যমে চলমান এ দুর্যোগ মোকাবিলায় উদ্যোগ নেয়, তবে সেটা হবে সব থেকে কার্যকর পদ্ধতি। মসজিদ থেকে কেবল সচেতনতা সৃষ্টিই নয়, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মধ্যমেও ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব।'' উল্লেখ্য, বৃহস্পতিবার ডেঙ্গুতে আরো ২ মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি আছেন ৩৩৭ রোগী।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ডেঙ্গুর প্রকোপ কমাতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ'র

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x