শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ছড়ায় মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

ছড়ায় মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বামনবিল নামক স্থান থেকে ময়ুর মিয়া (৬০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত উদ্ধার করা হয়েছে।

নিহত ময়ুর মিয়া উপজেলার রহিমপুর ইউনিয়নের পশ্চিম বড়চেগ গ্রামের তবারক মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বাজারে যান ময়ুর মিয়া। রাতে মোবাইল ফোন বন্ধ থাকায় এবং বাড়িতে সময় মতো না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। এক পযার্য়ে বাড়ি থেকে কিছু দুরে দেওরাছড়া চা বাগানের বামনবিল নামক স্থানে লাশ দেখতে পাওয়া যায়। পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দিলে রাত দেড় টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকঞ্জি বলেন, রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে ছড়ায় ফেলে দিয়েছে। ঘটনাটি তদন্তক্রমে আসামীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ছড়ায় মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৫

featured Image

কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বামনবিল নামক স্থান থেকে ময়ুর মিয়া (৬০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত উদ্ধার করা হয়েছে।

নিহত ময়ুর মিয়া উপজেলার রহিমপুর ইউনিয়নের পশ্চিম বড়চেগ গ্রামের তবারক মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বাজারে যান ময়ুর মিয়া। রাতে মোবাইল ফোন বন্ধ থাকায় এবং বাড়িতে সময় মতো না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। এক পযার্য়ে বাড়ি থেকে কিছু দুরে দেওরাছড়া চা বাগানের বামনবিল নামক স্থানে লাশ দেখতে পাওয়া যায়। পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দিলে রাত দেড় টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকঞ্জি বলেন, রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে ছড়ায় ফেলে দিয়েছে। ঘটনাটি তদন্তক্রমে আসামীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪