শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

নিজ বাসায় শহীদ সাংবাদিক তোরাবকে স্মরণ করলেন সাবেক মেয়র

সাংবাদিক এটিএম তুরাবকে স্মরণ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার রাতে তার নিজ বাড়ি কুমারপাড়ায়  আয়োজন করেন স্মরনসভার।

এ সময় আবেগতাড়িত হয়ে বক্তৃতা দেন আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, ওই দিনের ঘটনা আমি কোনদিন ভুলতে পারব না। ওইদিন পুরানলেন থেকে বিএনপির মিছিল বের হয়। ওই মিছিলেই পুকিশ গুলি ছোড়ে। আমাকে নেতাকর্মীরা আগলে রাখে। এরপর শুনি তুরাব গুলিবিদ্ধ হয়েছে। এটি আমাদের সিলেটের জন্য একটি বেদনাদায়ক দিন। আমি সকল সাংবাদিকের কাছে এই দিনটি যেন তুরাব দিবস হিসেবে পালন করা হয় এই দাবি রাখছি। পরে শহীদ তুরাবের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের  ইমাম ও খতিব মাওলানা রেদওয়ান আহমদ। মোনাজাতে জুলাই'র অভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী সাবেক সাধারণ সম্পাদক আহমেদ নূর,  সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বি, ইমজা সভাপতি আশরাফুল কবির, প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সোহেল, সাংবাদিক বদরুদ্দোজা বদর, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, সাংবাদিক ফারুক আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ইউসুফ আলী, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আহবাব মোস্তফা খান প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নিজ বাসায় শহীদ সাংবাদিক তোরাবকে স্মরণ করলেন সাবেক মেয়র

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪