মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জুলাইয়ের বেতন দেরিতে পাবেন শিক্ষক-কর্মচারীরা

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা চলতি মাসের বেতন স্বাভাবিক সময়ে পাবেন না। স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ৫ থেকে ৭ কর্মদিবস সময় লাগবে বলে জানিয়েছে অধিদপ্তর। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের অবগতির জন্য এ নোটিশ প্রকাশ করা হয়েছে। শিক্ষক-কর্মচারীদেরর ইনক্রিমেন্ট হিসাব ও অন্যান্য বিষয়াদির কাজ চলমান রয়েছে। এ অবস্থায় শিক্ষক-কর্মচারীদের চলতি জুলাই মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের জন্য ৫ থেকে ৭ কর্মদিবস অতিরিক্ত সময় লাগতে পারে।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জুলাইয়ের বেতন দেরিতে পাবেন শিক্ষক-কর্মচারীরা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৫

featured Image
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা চলতি মাসের বেতন স্বাভাবিক সময়ে পাবেন না। স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ৫ থেকে ৭ কর্মদিবস সময় লাগবে বলে জানিয়েছে অধিদপ্তর। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের অবগতির জন্য এ নোটিশ প্রকাশ করা হয়েছে। শিক্ষক-কর্মচারীদেরর ইনক্রিমেন্ট হিসাব ও অন্যান্য বিষয়াদির কাজ চলমান রয়েছে। এ অবস্থায় শিক্ষক-কর্মচারীদের চলতি জুলাই মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের জন্য ৫ থেকে ৭ কর্মদিবস অতিরিক্ত সময় লাগতে পারে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x