মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

৪৫ দিনে ওমরাহ করেছেন ১২ লাখ মুসল্লি

৪৫ দিনে ওমরাহ করেছেন ১২ লাখ মুসল্লি

হজ শেষে চলতি বছরের ওমরাহ সিজন শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১২ লাখ ওমরাহ যাত্রী সৌদি আরবে প্রবেশ করেছেন। ১০৯টি দেশের বিভিন্ন স্থান থেকে সৌদি আরবে আগমন করেছেন তারা। সৌদি হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। হজ ও উমরাহ মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ জিলহজ (২১ জুন) থেকে সৌদি আরবে ওমরাহ যাত্রীদের আগমন শুরু হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশ থেকে আগত ওমরাহ যাত্রীদের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা ৪৫ দিনের তথ্য। ১৫ জিলহজ থেকে শুরু হয়ে ৩০ মহররম পর্যন্ত সময়ের মধ্যে মোট ১২ লাখ উমরাহ যাত্রীর রেকর্ড রয়েছে। হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে ওমরাহ যাত্রীদের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ওমরাহ ভিসার সংখ্যাও ২৭ শতাংশ বেশি ইস্যু হয়েছে। চলতি বছর ১৪ জিলহজ থেকেই ওমরাহ ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছিল হজ মন্ত্রণালয়। পরদিন ১৫ জিলহজ থেকে আনুষ্ঠানিকভাবে ‘নুসুক পোর্টাল’-এর মাধ্যমে ওমরাহ ভিসা ইস্যু করা শুরু হয়।

সূত্র : গালফ নিউজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

৪৫ দিনে ওমরাহ করেছেন ১২ লাখ মুসল্লি

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৫

featured Image

হজ শেষে চলতি বছরের ওমরাহ সিজন শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১২ লাখ ওমরাহ যাত্রী সৌদি আরবে প্রবেশ করেছেন। ১০৯টি দেশের বিভিন্ন স্থান থেকে সৌদি আরবে আগমন করেছেন তারা। সৌদি হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। হজ ও উমরাহ মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ জিলহজ (২১ জুন) থেকে সৌদি আরবে ওমরাহ যাত্রীদের আগমন শুরু হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশ থেকে আগত ওমরাহ যাত্রীদের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা ৪৫ দিনের তথ্য। ১৫ জিলহজ থেকে শুরু হয়ে ৩০ মহররম পর্যন্ত সময়ের মধ্যে মোট ১২ লাখ উমরাহ যাত্রীর রেকর্ড রয়েছে। হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে ওমরাহ যাত্রীদের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ওমরাহ ভিসার সংখ্যাও ২৭ শতাংশ বেশি ইস্যু হয়েছে। চলতি বছর ১৪ জিলহজ থেকেই ওমরাহ ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছিল হজ মন্ত্রণালয়। পরদিন ১৫ জিলহজ থেকে আনুষ্ঠানিকভাবে ‘নুসুক পোর্টাল’-এর মাধ্যমে ওমরাহ ভিসা ইস্যু করা শুরু হয়।

সূত্র : গালফ নিউজ

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
৪৫ দিনে ওমরাহ করেছেন ১২ লাখ মুসল্লি
0:00 0:00
1.0x