১৬ আগস্ট যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর প্রশিক্ষণ কর্মশালা সফলের লক্ষ্যে শাহপরাণ থানা যুব জমিয়ত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় মঙ্গলবার শিবগঞ্জ বাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
মহানগর যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল আহাদ আল আতিকের সভাপতিত্বে ও শাহপরান থানা যুব জমিয়তের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ইমরানের পরিচালনায় মতবিনিময় সভায় আলোচনা পেশ করেন মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল করিম দিলদার, সাবেক ছাত্রনেতা, সাংবাদিক আতিকুর রহমান নগরী।
সভায় উপস্থিত ছিলেন শাহপরান থানা শাখার সহ সভাপতি আব্দুল মুনঈম, যুগ্ম সম্পাদক হাফিজ সাঈদ আহমদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক দিলদার হোসাইন, প্রচার সম্পাদক আব্দুল কাদির, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল বাসিত দফতর সম্পাদক সালেহ আহমদ, ফয়সাল আহমদ প্রমুখ।