সিলেটে ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ২ জন ডেঙ্গুরোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সিলেট জেলায় ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে, যা বিভাগের মাঝে সর্বোচ্চ। এদিকে সুনামগঞ্জে মাত্র ৯ জন হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগটিতে ৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হন। যা ছিল চলতি মওসুমে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এ নিয়ে চলতি মৌসুমে জানুয়ারী থেকে সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জনে।
এরমধ্যে শুধু আগস্টের ১৮ দিনেই সনাক্ত হলেন ২৫ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯ জন। তাদের মধ্যে হবিগঞ্জ ২৫০ সদস্যবিশিষ্ট সদর হাসপাতালে ২, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-৫ ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন।
এবছর সনাক্তকৃত রোগীদের মধ্যে সিলেটের ২৪, সুনামগঞ্জের ৯, মৌলভীবাজারের ১৬ এবং হবিগঞ্জের ৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। কেউ ডেঙ্গু আক্রান্ত হলে যে কেউ যদি নিজ থেকে আইসোলেটেড হয়ে যান তাহলে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটা কমে আসবে। বিষয়টি সবার নজর রাখতে হবে।
মতামত