শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

এসএমপি'র অভিযানে ৭০ বস্তা ভারতীয় জিরাসহ চোরাকারবারি আটক

চোরাই পথে ভারত থেকে আসা ৭০ বস্তা জিরা ও মেহেদীর চালানসহ সাড়ে ১০লাখ টাকার ভারতীয় পণ্যসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

আটক আসামি মোঃ মনির উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পাতলি কোনা গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ৭০ বস্তা ভারতীয় জিরা, ১৪শ' ৪০পিস কাভেরী মেহেদী এবং কয়েকবস্তা বোতল ও কার্টন বোঝাই ট্রাকসহ জালালাবাদ থানার পাগইল বাইপাস এলাকায় আটক করা হয়।

এসময় মালামাল বহনকারী ট্রাকও (সিলেট মেট্রো-ড-১১-০০৫৫) জব্দ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এসএমপি'র অভিযানে ৭০ বস্তা ভারতীয় জিরাসহ চোরাকারবারি আটক

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৫

featured Image

চোরাই পথে ভারত থেকে আসা ৭০ বস্তা জিরা ও মেহেদীর চালানসহ সাড়ে ১০লাখ টাকার ভারতীয় পণ্যসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

আটক আসামি মোঃ মনির উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পাতলি কোনা গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ৭০ বস্তা ভারতীয় জিরা, ১৪শ' ৪০পিস কাভেরী মেহেদী এবং কয়েকবস্তা বোতল ও কার্টন বোঝাই ট্রাকসহ জালালাবাদ থানার পাগইল বাইপাস এলাকায় আটক করা হয়।

এসময় মালামাল বহনকারী ট্রাকও (সিলেট মেট্রো-ড-১১-০০৫৫) জব্দ করা হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪