সুনামগঞ্জের দিরাই উপজেলার উমেদনগর, রাজানগর থেকে নিখোঁজ হওয়া কপিল মিয়ার (৩২) সন্ধ্যান চেয়েছেন পরিবার। তিনি ওই এলাকার মোঃ হান্নান মিয়া এবং ফুলেছা বিবির ছেলে।
এ ঘটনায় নিখোঁজ কপিল মিয়ার পিতা মোঃ হান্নান মিয়া দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৯৯) করেছেন।
জিডিতে মোঃ হান্নান মিয়া উল্লেখ করেন তাঁর ছেলে কপিল মিয়া একজন মানসিক রোগী বুধবার ভোরে নিজ বাড়ী থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান। পরবর্তি সময়ে বাড়ীতে না আসলে সম্ভাব্য সকল জায়গা খোঁজাখুঁজি করে কপিল মিয়ার কোনো সন্ধ্যান পাননি তারা।
নিখোঁজের সময় কপিল মিয়ার পরণে ছিল কালো রঙের হাফ হাতা টি-শার্ট। তার উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে 01798769729 এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।