শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ইলিয়াস আলীসহ গুম হওয়াদের ফিরিয়ে দেওয়ার দাবি

সিলেটে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে মহানগরের চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ‘আমরা গুম পরিবার’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে গুমের শিকার সিলেটের নেতাদের স্বজনরা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত খুনি শেখ হাসিনার ‘গুম নামক অপরাজনীতির’ শিকার হয়ে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও আনসার আলীসহ নেতাকর্মীরা এখনো ফিরে আসেননি। দ্রুত তাঁদের ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান বক্তারা। তাঁরা আরো বলেন, শেখ হাসিনা পতনের এক বছর অতিক্রম হলেও বর্তমান সরকার গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি, যা অত্যন্ত দুঃখজনক। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু এবং গুম হওয়া নেতাকর্মীদের স্বজনরা। বক্তব্য দিতে গিয়ে অনেক স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইলিয়াস আলীসহ গুম হওয়াদের ফিরিয়ে দেওয়ার দাবি

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৫

featured Image

সিলেটে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে মহানগরের চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ‘আমরা গুম পরিবার’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে গুমের শিকার সিলেটের নেতাদের স্বজনরা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত খুনি শেখ হাসিনার ‘গুম নামক অপরাজনীতির’ শিকার হয়ে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও আনসার আলীসহ নেতাকর্মীরা এখনো ফিরে আসেননি। দ্রুত তাঁদের ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান বক্তারা। তাঁরা আরো বলেন, শেখ হাসিনা পতনের এক বছর অতিক্রম হলেও বর্তমান সরকার গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি, যা অত্যন্ত দুঃখজনক। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু এবং গুম হওয়া নেতাকর্মীদের স্বজনরা। বক্তব্য দিতে গিয়ে অনেক স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪