বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

বারুতখানায় ছাদ থেকে যুবকের ম'র'দে'হ উদ্ধার

সিলেট নগরীর বারুতখানায় একটি ভবনের ছাদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার পৌনে ১২টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।

পুলিশের ধারণা বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়ে যুবকের  মৃত্যু হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তিনি আরও বলেন, কী কারণে ওই ব্যক্তি সেখানে গিয়েছিলেন এবং কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা তদন্ত করে জানা যাবে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিহতের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনে একটি প্লাস পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, প্লাস দিয়ে লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বারুতখানায় ছাদ থেকে যুবকের ম'র'দে'হ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x