শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

৫৩টি ভারতীয় মহিষ ধরল বিজিবি

৫৩টি ভারতীয় মহিষ ধরল বিজিবি

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ৫৩টি ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্তের শূন্য লাইনের ৩.৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিজিবি টহল দল এই অবৈধ মালামাল আটক করে।

আটককৃত মহিষের সিজার মূল্য প্রায় ৯৯ লক্ষ ৪০ হাজার টাকা। এর আগে শুক্রবার জৈন্তাপুর বিওপি’র একটি আভিযানিক টহল দল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪টি ভারতীয় কম্বল আটক করে, যার সিজার মূল্য ৩২,০০০ টাকা।

উভয় অভিযানের মাধ্যমে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৯৯ লক্ষ ৭২ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, সীমান্তে চোরাচালান রোধ ও সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

জব্দকৃত মালামাল কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, (পিএসসি) অধিনায়ক জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৫৩টি ভারতীয় মহিষ ধরল বিজিবি

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ৫৩টি ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্তের শূন্য লাইনের ৩.৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিজিবি টহল দল এই অবৈধ মালামাল আটক করে।

আটককৃত মহিষের সিজার মূল্য প্রায় ৯৯ লক্ষ ৪০ হাজার টাকা। এর আগে শুক্রবার জৈন্তাপুর বিওপি’র একটি আভিযানিক টহল দল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪টি ভারতীয় কম্বল আটক করে, যার সিজার মূল্য ৩২,০০০ টাকা।

উভয় অভিযানের মাধ্যমে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৯৯ লক্ষ ৭২ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, সীমান্তে চোরাচালান রোধ ও সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

জব্দকৃত মালামাল কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, (পিএসসি) অধিনায়ক জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪