বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ডাকসু নির্বাচনে জয়ী শিবিরের সাদিক-ফরহাদ-মহিউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি-জিএস-এজিএস পদে সাদিক-ফরহাদ-মহিউদ্দিনকে জয়ী ঘোষণা করা হয়েছে।

বুধবার সকাল ৮টা ৪৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন একই প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ১০,৭৯৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পেয়েছেন ৫,২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদ সমর্থিত মেঘমল্লার বসু পেয়েছেন ৪,৯৪৯ ভোট এবং গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বকর মজুমদার পেয়েছেন ২,১৩১ ভোট।

এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে জয়ী হয়েছেন একই প্যানেলের প্রার্থী মহিউদ্দিন খান। তিনি মোট ১১,৭৭২ ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন। একই পদে ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ডাকসু নির্বাচনে জয়ী শিবিরের সাদিক-ফরহাদ-মহিউদ্দিন

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x