শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মুশতাক হত্যাকারীদের দ্রুত বিচারে শাস্তি দেওয়ার দাবী সুনামগঞ্জ জেলা জমিয়তের 

জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখা'র বৈঠকে মুশতাক হত্যার খুনীদের দ্রুত বিচারের আওতায় শাস্তি দেওয়ার জোর দাবী জানিয়ে নেতৃবৃন্দ বলেন একটি মহল খুনীদের বাঁচাতে গণমাধ্যমে উল্টা পাল্টা বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে। এসব কথাবার্তায় কর্ণপাত না করে ধৈর্য্য ও শৃঙ্খলার সাথে জেলা জমিয়তের নির্দেশনার আলোকে কাজ করার জন্য নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান।

জেলা জমিয়ত নেতৃবৃন্দ এজহারভুক্ত আসামিকে গ্রেফতার করায় পুলিশ সুপার মহোদয়সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যার পরিকল্পনাসহ জড়িত সবার তথ্য বেরিয়ে আসবে বলে আমরা মনে করি।

কোন ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন মুশতাক হত্যায় জড়িত খুনীদের আড়াল করার সকল অপচেষ্টা ব্যর্থ হবে ইনশাআল্লাহ। তাঁর লোমহর্ষক হত্যাকান্ডে গড়ে উঠা জনমতকে ভিন্নখাতে প্রবাহিত করার কোন সুযোগ নেই।

বৈঠকে শহীদ মুশতাক আহমদ হত্যায় জেলা জমিয়তের পক্ষ থেকে একটি শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এবং মামলা, আন্দোলন ও পরিবারের সহায়তার জন্য একটি উপকমিটি গঠন করা হয়।

মঙ্গলবার বাদ যুহর ওয়েজখালিস্থ কার্যালয়ে এক জরুরি বৈঠকে নেতৃবৃন্দ উপরুক্ত কথাগুলো বলেন। সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী, সহপ্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফখরুদ্দীন মোবারক, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা নুরুজ্জমান আলমগীর কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সহসাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, মাওলানা ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা নুর হোসেন, মাওলানা মুখতার হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক মাওলানা আরশাদ নোমান, শিল্প ও বানিজ্য সম্পাদক মাওলানা রমজান হোসাইন, যুব বিষয়ক সম্পাদক মুফতি তাফাজ্জুল হক, নির্বাহী সদস্য মাওলানা মুহিউদ্দীন কাসেমী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ইলিয়াস আহমদ উপ্তিরপারী, মাওলানা আব্দুল হাই, মাওলানা মুতিউর রহমান, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ফখরুদ্দীন, মাওলানা হাফিজ আবু সাইদ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা এরশাদ আহমদ, মাওলানা আবিদুর রহমান, মুফতি আব্দুল মালিক ত্বোহা ও জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ ত্বোহা হোসাইন প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মুশতাক হত্যাকারীদের দ্রুত বিচারে শাস্তি দেওয়ার দাবী সুনামগঞ্জ জেলা জমিয়তের 

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪