রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে হোটেল থেকে অবাঞ্ছিত ৯ নরনারীকে আটক করলো পুলিশ

সিলেট নগরীর আম্বরখানা ও লালদিঘীরপাড়ে পৃথক অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের দায়ে ৯জন নারীপুরুষকে আটক করেছে পুলিশ।   শুক্রবার বেলা আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।   তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে আম্বরখানাস্থ হোটেল আলী বাবা ও হোটেল শেরাটন থেকে ২ জন পুরুষ ও ৩ জন নারী আটক করা হয়। আটককৃতরা হলেন, রাকিবুল ইসলাম (১৯), মোঃ শহীদ আহমদ (২১), সুলতান (২২), মোছাঃ ডালিয়া, মোছাঃ রুবিনা (২২)।   এদিকে লালদিঘীড়পাড়স্থ ভাই ভাই আবাসিক হোটেল থেকে ২ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন রাজু আহম্মেদ (৩২), রুমান অহমেদ (২৭), পারুল বেগম (বিলকিস) (৪৫)। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তত ৭/৮ জন নারীপুরুষ হোটেলের গোপন দরজা দিয়ে পালিয়ে যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে হোটেল থেকে অবাঞ্ছিত ৯ নরনারীকে আটক করলো পুলিশ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image
সিলেট নগরীর আম্বরখানা ও লালদিঘীরপাড়ে পৃথক অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের দায়ে ৯জন নারীপুরুষকে আটক করেছে পুলিশ।   শুক্রবার বেলা আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।   তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে আম্বরখানাস্থ হোটেল আলী বাবা ও হোটেল শেরাটন থেকে ২ জন পুরুষ ও ৩ জন নারী আটক করা হয়। আটককৃতরা হলেন, রাকিবুল ইসলাম (১৯), মোঃ শহীদ আহমদ (২১), সুলতান (২২), মোছাঃ ডালিয়া, মোছাঃ রুবিনা (২২)।   এদিকে লালদিঘীড়পাড়স্থ ভাই ভাই আবাসিক হোটেল থেকে ২ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন রাজু আহম্মেদ (৩২), রুমান অহমেদ (২৭), পারুল বেগম (বিলকিস) (৪৫)। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তত ৭/৮ জন নারীপুরুষ হোটেলের গোপন দরজা দিয়ে পালিয়ে যায়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪