বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কেনো ধর্মকেই আলাদা করে দেখার সুযোগ নেই। রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য।’

মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে প্রধান উপদেষ্টা সকালে সেখানে যান।

পূজার ছুটি নিয়েতিনি বলেন, ‘ছুটি একদিন থেকে দুদিন হয়েছে। যা এখন দুদিন থেকে চার দিনে চলে গেছে। ওটাতে আমার কোনো হাত নেই। এটা কেউ না কেউ বুদ্ধি করে ফেলেছে। কাজেই সব আনন্দ এখন একত্র হয়ে গেছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘের অধিবেশন চলবে। সরকার প্রধান হিসেবে আমাকে থাকতে হবে। তাই আমি পূজার ছুটিতে আপনাদের সঙ্গে থাকতে পারছি না। এজন্য নিজে থেকেই আপনাদের কষ্ট দিতে চলে এলাম। আগে থেকে তাই শুভেচ্ছা জানিয়ে গেলাম। পরবর্তীতে আবার একদিন আসা যাবে। গতবার যখন এসেছিলাম অনেকগুলো কথা বলেছিলাম। তখন বলেছিলাম- আমরা একটা পরিবার। সারা জাতি একটা পরিবার। আর পরিবারে নানা রকম মতভেদ থাকবে, ব্যবহারে পার্থক্য থাকবে। কিন্তু পরিবার একটা অটুট জিনিস, এটাকে কেউ ভাঙতে পারবে না।’

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য: প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x