মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সাদাপাথর লুট মামলায় প্রশাসনের লাইনম্যান গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জে আলোচিত ভোলাগঞ্জ সাদাপাথর চুরি মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 ধৃত মোঃ মামুন আহমেদ (২২) কোম্পানীগঞ্জ উপজেলার রুস্তমপুর ভোলাগঞ্জ এলাকার বাসিন্দা এবং জগম্বর আলীর ছেলে।

পুলিশ জানায়, মামুন আহমেদ ভোলাগঞ্জে পাথর বহনকারী বারকি নৌকার লাইনম্যান হিসেবে প্রশাসনের হয়ে কাজ করতেন। বুধবার গভীর রাতে ধলাই ব্রিজের পাশ থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, আটক মামুন আহমেদ সাদাপাথর লুটের অন্যতম শীর্ষ লুটেরা। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনি ১ম সারির আসামি। মামুনসহ এখন পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলন করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ তৎসহ দণ্ডবিধি ৩৭৯/৪৩১ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার অন্যতম মূল আসামি সাহাব উদ্দিনসহ ১৪ জন বর্তমানে কারাগারে রয়েছেন।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সাদাপাথর লুট মামলায় প্রশাসনের লাইনম্যান গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x