শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে একমাসে আটক ১৪ ছিনতাইকারী

সিলেটে একমাসে আটক ১৪ ছিনতাইকারী

মার্কেট-শপিংমল বন্ধ হওয়ার পর সিলেট নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে সংঘবদ্ধ চক্র অবস্থান নেয়। তাদের টার্গেট সিএনজি অটোরিকশা, পথচারী আর বিভিন্ন যানবাহন। জনহীন নগরীতে রাত নামতেই শুরু হয় ছিনতাইকারীদের দৌড়াত্ম।

বন্দরবাজার, ক্বিনব্রিজ, সুরমা মার্কেট, কাজিরবাজার ব্রিজ, খোজারকলা, রেলস্টেশন, বাস টার্মিনাল, হুমায়ুন রশীদ চত্বর, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, হযরত শাহজালাল রহ. মাজার এলাকায় বেশীরভাগ মধ্যরাত কিংবা ভোররাতে ছিনতাইকারী চক্রের কাছে খোয়া যায় নগদ অর্থ, মোবাইল ফোনসহ দামী জিনিসপত্র।

গত এক মাসে (১ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর) বিভিন্ন এলাকায় সংঘটিত ছিনতাই ও বিশেষ অভিযানে অন্তত ১৪ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। দিন দিন বেড়ে চলা এই অপরাধপ্রবণতা শহরের মানুষকে ফেলেছে গভীর উদ্বেগে। দিনদিন যেন বেড়েই চলছে এমন অপরাধের প্রবণতা।

সর্বশেষ ১৮ অক্টোবর শনিবার ভোর ৫টার দিকে নগরীর বন্দরবাজারস্থ মধুবন মার্কেটের সামনে ছিনতাইয়ের শিকার হন মো.হৃদয় আহমদ সাদর নামের এক পিকআপ চালক। পরে এই ঘটনায় জড়িত তিনজন ছিনতাইকারীকে জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্ট থেকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন, নগরীর কুয়ারপাাড় এলাকার ইঙ্গুলাল রোডের ৩২নম্বর বাসার ভাড়াটে জাফর উল্লাহ’র ছেলে আবির আহমেদ বিজয় উরফে আরজু, নগরীর মজুমদারপাড়া, এলাকার মুজিব মিয়ার বাসার ভাড়াটে আলা উদ্দিন মিয়ার ছেলে পাভেল আহমদ এবং জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার ১৪২ নম্বর বাসার ভাড়াটে মোঃ আনসার উদ্দিনের ছেলে মোঃ জাহেদ।

এর আগে ২৬ সেপ্টেম্বর হযরত শাজালাল রহ. মাজার এলাকার ভেতর থেকে মো. হাসান উরফে বুলেট এবং জহুর রায়হান নামের দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ। তাদের কাছে থেকে ছিনতাইকৃত একটি মুঠোফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। একই দিনে মহানগর পুলিশের মোগলাবাজার এলাকায় থানা পুলিশের টহল দলের হাতে ধরা পড়ে আরও দুই ছিনতাইকারী। এ সময় তারা মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইয়ের চেষ্টা করছিল বলে অভিযোগ ওঠে।

১৫ সেপ্টেম্বর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের পেছনের রাস্তায় ছিনতাইর চেষ্ঠাকালে ছুরিসহ ২জন ছিনতাইকারীকে আটক করা হয়। আটকরা হলেন, হৃদয় আহমদ এবং আনিছুর রহমান।

১৪ সেপ্টেম্বর নগরীর দক্ষিণ সুরমা-খোজারখলা থেকে ভোর রাতে ছিনতাইয়ের চেষ্টা করার সময় তিন ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

১৫ সেপ্টেম্বর সিলেট মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও ছুরি উদ্ধার হয়।

রাতের টহল আরও বাড়ানো হয়েছে উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেট নগরীতে ছিনতাইসহ নানা অপরাধ রোধে পুলিশের নিয়মিত পেট্রলিং টিমের বাইরে গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎপরতা এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে গাড়ী তল্লাশীসহ চলে পুলিশি টহল।

মূল রিপোর্ট: দৈনিক শ্যামল সিলেট 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে একমাসে আটক ১৪ ছিনতাইকারী

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪