জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩টায় হরিপুর বাস স্ট্যান্ডে ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা মঈন উদ্দীন এর সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আব্দুল ওয়াদুদ ও মাওলানা জাকারিয়া আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর এর সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, দারুল উলূম হেমু মাদরাসার মুহতামিম মুফতী জিল্লুর রহমান কাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হিলাল আহমদ সাহেব বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন সময়ের অপরিহার্য দাবী।ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে আল্লাহ ওয়ালা খোদাভীরু জনপ্রতিনিধি নির্বাচন অত্যান্ত জরুরী।
তিনি আরো বলেন, সিলেট ৪ আসন আলেম উলামার ঘাটি সারাদেশের মানুষের কাছে বৃহত্তর জৈন্তা ইসলাম প্রিয় তাওহিদি জনতার এলাকা হিসেবে পরিচিত, এই আসনে আলেম উলামার একজন প্রতিনিধি নির্বাচিত করা অত্যান্ত জরুরী মনে করি।
তিনি বলেন, এই আসন থেকে আমরা আলেম উলামা মিলে এডভোকেট মোহাম্মদ আলীকে খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করার জন্য মনোনীত করেছি।
আমরা আশাকরি আপনারা আলেম উলামা অধ্যুষিত এলাকার জনপ্রতিনিধি হিসেবে আলেম উলামা মনোনীত এডভোকেট মোহাম্মদ আলীকে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা আপনাদের আমানত ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করুন।
ইনশাআল্লাহ আমরা বিজয়ী হলে আপনাদের আমানত খেয়ানত করবোনা। আমরা নির্বাচিত হলে এই অবহেলিত সিলেট ৪ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলার জন্য আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন শায়খ আব্দুল্লাহ হরিপুরী রহ এর ছোট ভাই মাওলানা কেফায়েত উল্লাহ, আশরাফুল উলূম নিজপাট মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হামিদ, রামধা মাদরাসার নাযিমে তালিমার মাওলানা আইয়ূব আলী হরিপুরী, জৈন্তাপুর উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা ইব্রাহিম আলী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, ৫ নং বড় চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, জৈন্তাপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ, সিলেট মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা মাহমুদ হোসাইন, জেলা জমিয়তের শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নিযাম উদ্দীন, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম আল মাহদী, মাওলানা আলিমুদ্দীন, মাওলানা ফরিদ আহমদ,মাওলানা ফারুক আহমদ, মাওলানা জাকির হোসাইন,ছাত্র জমিয়ত জৈন্তাপুর উপজেলা সভাপতি মাওলানা হুজাইফা আহমদ, মাওলানা ফয়সল আহমদ প্রমুখ।
মতামত