শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জাতীয় সংসদ নির্বাচন: উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করেছে ইসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের ২৩ জন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, সিনিয়র জেলা নির্বাচন অফিসের ২১ নির্বাচন কর্মকর্তাকে উপজেলা নির্বাচন অফিসের উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। আর উপজেলা নির্বাচন অফিসের দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জেলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় তাদের বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় নির্বাচন কমিশন। এরই প্রস্তুতি স্বরূপ মাঠ পর্যায়ের দফতরগুলোতে বদলি শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন: উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করেছে ইসি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫

featured Image
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের ২৩ জন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, সিনিয়র জেলা নির্বাচন অফিসের ২১ নির্বাচন কর্মকর্তাকে উপজেলা নির্বাচন অফিসের উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। আর উপজেলা নির্বাচন অফিসের দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জেলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় তাদের বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় নির্বাচন কমিশন। এরই প্রস্তুতি স্বরূপ মাঠ পর্যায়ের দফতরগুলোতে বদলি শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪