বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে মদসহ পাঁচ মাদক কারবারি আটক

সিলেটে মদসহ পাঁচ মাদক কারবারি আটক

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে মদসহ পাঁচ মাদক কারবারি আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা।

আটককৃতরা হলেন, এয়ারপোর্ট লাক্কাতুরা চা বাগান (রাজার বাড়ি) এলাকার সুবল দাসের ছেলে রবি দাস (৩২), একই এলাকার ইরেশ দাসের ছেলে খোকন দাস (৪০), তারাপুর চা বাগান (বাদাম উড়া) এলাকার মৃত শিবচরন রাজগড়ের ছেলে সাজন রাজগড় (২৩), বাবুলাল মোদির ছেলে নয়ন মোদি (৩৫) এবং জালালাবাদ থানাধীন গোয়া বাড়ী (খড়ের পাড়া রোড) এলাকার জহিরুল ইসলামের ছেলে আ. রউফ (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মালনীছড়া চা বাগানের চিতলমাটি এলাকায় জনৈক রুবেল মোল্লার ঘরের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এসময় বিপুল পরিমাণ চোলাই মদসহ পাঁচজনকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “ঘটনার পর এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।”

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিলেটে মদসহ পাঁচ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে মদসহ পাঁচ মাদক কারবারি আটক
0:00 0:00
1.0x