মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে বাউল নামধারীদের 'শায়েস্তা' করার হুঁশিয়ারি তাওহিদী জনতার

সিলেটে বাউল নামধারী বিপথগামীদের ‘শায়েস্তা’ করার হুঁশিয়ারি দিয়েছেন তাওহিদী জনতা ও আলেম সমাজ।

বুধবার (২৬ নভেম্বর) বেলা আড়াইটায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বাউল নামধারী ইসলামবিরোধীদের গ্রেফতার এবং ধর্ম অবমাননাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আলেম-সমাজ ও তাওহিদি জনতা।

‘হযরত শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন- মহান আল্লাহকে নিয়ে নিকৃষ্ট আবুল সরকারের জঘন্য মন্তব্য আমাদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। তার ফাঁসি না হওয়া পর্যন্ত এ আগুন নিভবে না।

বক্তারা বলেন- শাহজালাল ও শাহপরাণ এবং আলেম-উলামার এই পুণ্যভূমিতে কোনো পথভ্রষ্ট বাউলের জায়গা হবে না। যেখানেই এমন বাউল পাওয়া যাবে, সেখানেই তাকে শায়েস্তা করা হবে। বাউল নামধারী বিপথগামীদের এই সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

মানবব্ন্ধন কর্মসূচিতে সিলেটির শীর্ষ আলেম, বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষক ও তাওহিদি জনতা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকালে জানা যায়, বিকালে মহানগরের চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন কতিপয় বাউলপন্থী। বিষয়টি জানতে পেরে সিলেটের আলেম-সমাজ ও তাওহিদি ফুঁসে উঠেন। তারাও একই সময় শহিদ মিনারের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেন। এতে উত্তেজনা দেখা দিলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বাউলপন্থীদের তাদের কর্মসূচি প্রত্যাহার করতে নির্দেশ প্রদান করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস (পিপিএম- সেবা) দুপুর সাড়ে ১২টার দিকে বলেন- বিশৃঙ্খলা ঠেকাতে বাউলপন্থীদের কর্মসূচি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও বিশৃঙ্খলার চেষ্টা করা হলে পুলিশ তা কঠোরভাবে দমন করবে।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সিলেটে বাউল নামধারীদের 'শায়েস্তা' করার হুঁশিয়ারি তাওহিদী জনতার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x