রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

১০ জনকে 'পুনাক'র রিকশা ও ভ্যান উপহার

১০ জনকে 'পুনাক'র রিকশা ও ভ্যান উপহার

সিলেট নগরের দুঃস্থদের মধ্যে প্যাডেল রিকশা, ভ্যান ও ফুডকোর্ট বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি, সিলেট। বুধবার বিকেলে সিলেট পুলিশ লাইন্স সভাকক্ষে দশ জন নারী-পুরুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী সিদরাতুল মুনতাহার সভাপতিত্বে এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার সহ অনেকে।

বক্তারা পুনাক-এর এই সেবামূলক কাজের প্রশংসা করে বলেন, সাম্প্রতিক সময়ে সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের ফলে কর্মসংস্থান হারিয়েছেন বিপুল সংখ্যক চালকরা। তাদের বিকল্প কর্মসংস্থানের চিন্তা থেকে সাধ্যানুসারে পুনাক'র গৃহীত এই কর্মসূচি একটি ইতিবাচক উদ্যোগ।

সমিতির 'স্বাবলম্বী কর্মসূচি'র আওতায় অনুষ্ঠানে ৫ জনকে প্যাডেলচালিত রিকশা, ৩ জনকে ভ্যান ও ২ জনকে ফুডকার্ট উপহার দেওয়া হয়। ভবিষ্যতেও সেবামূলক কাজের পরিধি বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের দায়িত্বশীলরা।

যারা এই সহায়তা পেয়েছেন তারা তারা - মো. শিমুল (ভ্যান), আলেক মিয়া (ভ্যান), আলীম হোসেন সবুজ (ভ্যান), মো. লালন আহমদ, (রিক্সা), গুলফর উদ্দিন (রিক্সা), রুহুল আমিন (রিক্সা), মো. কানু মিয়া (রিক্সা), হাফেজ মোহাম্মদ আবু জাফর আলী (রিক্সা), মো. ছায়েদুল ভুইয়া সুজন (ফুডকার্ট) ও মুক্তার আহমদ (ফুডকার্ট)।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

১০ জনকে 'পুনাক'র রিকশা ও ভ্যান উপহার

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সিলেট নগরের দুঃস্থদের মধ্যে প্যাডেল রিকশা, ভ্যান ও ফুডকোর্ট বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি, সিলেট। বুধবার বিকেলে সিলেট পুলিশ লাইন্স সভাকক্ষে দশ জন নারী-পুরুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী সিদরাতুল মুনতাহার সভাপতিত্বে এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার সহ অনেকে।

বক্তারা পুনাক-এর এই সেবামূলক কাজের প্রশংসা করে বলেন, সাম্প্রতিক সময়ে সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের ফলে কর্মসংস্থান হারিয়েছেন বিপুল সংখ্যক চালকরা। তাদের বিকল্প কর্মসংস্থানের চিন্তা থেকে সাধ্যানুসারে পুনাক'র গৃহীত এই কর্মসূচি একটি ইতিবাচক উদ্যোগ।

সমিতির 'স্বাবলম্বী কর্মসূচি'র আওতায় অনুষ্ঠানে ৫ জনকে প্যাডেলচালিত রিকশা, ৩ জনকে ভ্যান ও ২ জনকে ফুডকার্ট উপহার দেওয়া হয়। ভবিষ্যতেও সেবামূলক কাজের পরিধি বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের দায়িত্বশীলরা।

যারা এই সহায়তা পেয়েছেন তারা তারা - মো. শিমুল (ভ্যান), আলেক মিয়া (ভ্যান), আলীম হোসেন সবুজ (ভ্যান), মো. লালন আহমদ, (রিক্সা), গুলফর উদ্দিন (রিক্সা), রুহুল আমিন (রিক্সা), মো. কানু মিয়া (রিক্সা), হাফেজ মোহাম্মদ আবু জাফর আলী (রিক্সা), মো. ছায়েদুল ভুইয়া সুজন (ফুডকার্ট) ও মুক্তার আহমদ (ফুডকার্ট)।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪