মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে কৃষকলীগের সহ সভাপতি গ্রেফতার
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জের মাধবপুরে ডেভিল হান্ট অভিযানে আন্দিউড়া ইউনিয়ন কৃষকলীগের সহ সভাপতি ও ৭নং ওয়াডের ইউপি সদস্য মো. বসু মিয়া (৪৪)কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোররাতে হরিশ্যামা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
বসু মিয়া ওই গ্রামের আলফু মিয়ার ছেলে ও আন্দিউড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার।
থানা সূত্রে জানা যায়, মাধবপুর থানার ওসি মাহাবুব মোর্শেদ খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বসু মিয়াকে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খান সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বসু মিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রজনতার উপর হামলা ও ভাংচুর মামলার এজাহারনামীয় আসামী।
গ্রেফতারকৃত বসু মিয়াকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪