শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গণভোট নিয়ে সমালোচনা যাঁরা করছেন, তাঁদের জানার পরিধি কম: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন খুব ভালোভাবে হবে। পুরো পৃথিবীতেই সরকার গণভোট নিয়ে পক্ষ নেয়। কখনো ‘হ্যাঁ’–এর পক্ষ নেয়, কখনো ‘না’। শুক্রবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.)–এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন শফিকুল আলম। সংস্কার ও গণভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘যাঁরা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাঁদের জানার পরিধি কম। মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজ হচ্ছে গণভোট। আমাদের তো সংস্কারের পক্ষে দেশের অপশাসন দূর করতে হবে। যাতে এ দেশে অপশাসন অথবা স্বৈরাচার ফিরে না আসে কিংবা শেখ হাসিনার মতো শাহি দৈত্যদানব না হয়, সে জন্য গণভোটে “হ্যাঁ” ভোট দিতে হবে। চুরিচামারি বন্ধ করতে হলে “হ্যাঁ” ভোটের পক্ষ নিতে হবে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই “হ্যাঁ” ভোটের পক্ষে কথা বলছে।’ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, গতকাল ক্যাবিনেট মিটিংয়ে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে কী ধরনের প্রস্তুতি আছে। এবার ফ্রি, ফেয়ার, পিসফুল ও উৎসবমুখর নির্বাচন হবে। যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, সেটা করা হয়েছে। নিরাপত্তার প্রস্তুতি শেষ। রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্টসহ অন্যান্য কার্যক্রমও শেষ। এখন বলা যেতে পারে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অপেক্ষা মাত্র। বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ায় মানুষ ভালোভাবে ভোট দিতে না পারলেও এবার মানুষ ভোট দিতে পারবেন। এ সরকার তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করবে, তাদের কোনো পক্ষপাতিত্ব নেই। এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ-উল ইসলামসহ মাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গণভোট নিয়ে সমালোচনা যাঁরা করছেন, তাঁদের জানার পরিধি কম: প্রেস সচিব

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন খুব ভালোভাবে হবে। পুরো পৃথিবীতেই সরকার গণভোট নিয়ে পক্ষ নেয়। কখনো ‘হ্যাঁ’–এর পক্ষ নেয়, কখনো ‘না’। শুক্রবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.)–এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন শফিকুল আলম। সংস্কার ও গণভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘যাঁরা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাঁদের জানার পরিধি কম। মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজ হচ্ছে গণভোট। আমাদের তো সংস্কারের পক্ষে দেশের অপশাসন দূর করতে হবে। যাতে এ দেশে অপশাসন অথবা স্বৈরাচার ফিরে না আসে কিংবা শেখ হাসিনার মতো শাহি দৈত্যদানব না হয়, সে জন্য গণভোটে “হ্যাঁ” ভোট দিতে হবে। চুরিচামারি বন্ধ করতে হলে “হ্যাঁ” ভোটের পক্ষ নিতে হবে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই “হ্যাঁ” ভোটের পক্ষে কথা বলছে।’ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, গতকাল ক্যাবিনেট মিটিংয়ে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে কী ধরনের প্রস্তুতি আছে। এবার ফ্রি, ফেয়ার, পিসফুল ও উৎসবমুখর নির্বাচন হবে। যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, সেটা করা হয়েছে। নিরাপত্তার প্রস্তুতি শেষ। রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্টসহ অন্যান্য কার্যক্রমও শেষ। এখন বলা যেতে পারে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অপেক্ষা মাত্র। বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ায় মানুষ ভালোভাবে ভোট দিতে না পারলেও এবার মানুষ ভোট দিতে পারবেন। এ সরকার তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করবে, তাদের কোনো পক্ষপাতিত্ব নেই। এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ-উল ইসলামসহ মাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪