রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

দিরাইয়ে ইজিবাইক চাপায় পল্লী চিকিৎসকের মৃত্যু

সুনামগঞ্জের দিরাইয়ে ইজিবাইকের ধাক্কায় নিহার রঞ্জন তালুকদার (৫৬) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার রাত ৮ টার দিকে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কিত্তাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নিহার রঞ্জন তালুকদার রাজানগর ইউনিয়নের রন্নারচর গ্রামের মৃত প্রমোদ তালুকদারের ছেলে।

তিনি স্থানীয় বাংলাবাজারে মহসিন মিয়ার ফার্মেসিতে রোগী দেখতেন। ​জানা গেছে, সোমবার রাত সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী একটি গ্রামে রোগী দেখতে যাচ্ছিলেন নিহার রঞ্জন তালুকদার।

পথে কিত্তাগাঁও গ্রামের পাশে একটি বেপরোয়া গতির অবৈধ ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দিরাইয়ে ইজিবাইক চাপায় পল্লী চিকিৎসকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাইয়ে ইজিবাইকের ধাক্কায় নিহার রঞ্জন তালুকদার (৫৬) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার রাত ৮ টার দিকে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কিত্তাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নিহার রঞ্জন তালুকদার রাজানগর ইউনিয়নের রন্নারচর গ্রামের মৃত প্রমোদ তালুকদারের ছেলে।

তিনি স্থানীয় বাংলাবাজারে মহসিন মিয়ার ফার্মেসিতে রোগী দেখতেন। ​জানা গেছে, সোমবার রাত সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী একটি গ্রামে রোগী দেখতে যাচ্ছিলেন নিহার রঞ্জন তালুকদার।

পথে কিত্তাগাঁও গ্রামের পাশে একটি বেপরোয়া গতির অবৈধ ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪