শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বড়লেখা সীমান্তে ভারতীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে একটি ভারতীয় অবৈধ অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাতে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থান থেকে অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করে।

বিজিবি জানায়, ভারতীয় অবৈধ অস্ত্রের একটি চালান বাংলাদেশে পাচার হবে-এমন গোপন সংবাদের ভিত্তিতে গান্দাইল বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ১৩৮০/এম থেকে আনুমানিক ৭শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় অবৈধ রিভলবার ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান জানান, অবৈধ ভারতীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। যেকোনো অপতৎপরতা এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম প্রতিহত করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বড়লেখা সীমান্তে ভারতীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে একটি ভারতীয় অবৈধ অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাতে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থান থেকে অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করে।

বিজিবি জানায়, ভারতীয় অবৈধ অস্ত্রের একটি চালান বাংলাদেশে পাচার হবে-এমন গোপন সংবাদের ভিত্তিতে গান্দাইল বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ১৩৮০/এম থেকে আনুমানিক ৭শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় অবৈধ রিভলবার ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান জানান, অবৈধ ভারতীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। যেকোনো অপতৎপরতা এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম প্রতিহত করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪