মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ নামের একটি বাড়িতে জঙ্গি অভিযানে ৯ জনের মৃত্যুর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। একইসঙ্গে এ মামলায় পলাতক পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করা হয়। পাশাপাশি এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে। পলাতকদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, মনিরুল ইসলাম প্রমুখ। এর আগে সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান, এসবি প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা। উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের ওই অভিযানে ৯ তরুণ গুলিতে নিহত হয়।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x