শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জে বিয়ের দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ, প্রবাসী নিহত

সুনামগঞ্জের দিরাইয়ে নিকটাত্মীয়কে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রবাসী আঞ্জুর মিয়া (৪৫) নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পুর্ব আশ্রম এ ঘটনা ঘটে। নিহত আঞ্জুর মিয়া ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার একই গ্রামে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়।শনিবার আনহার মিয়ার পার্শ্ববর্তী কনে পক্ষের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আঞ্জুর মিয়া আনহার মিয়ার চাচা।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে বিয়ের দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ, প্রবাসী নিহত

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাইয়ে নিকটাত্মীয়কে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রবাসী আঞ্জুর মিয়া (৪৫) নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পুর্ব আশ্রম এ ঘটনা ঘটে। নিহত আঞ্জুর মিয়া ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার একই গ্রামে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়।শনিবার আনহার মিয়ার পার্শ্ববর্তী কনে পক্ষের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আঞ্জুর মিয়া আনহার মিয়ার চাচা।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪