মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

এসএমপি'র বিশেষ অভিযানে গ্রেফতার অর্ধ সহস্রাধিক

সিলেট নগরীতে ছিনতাই ও অপরাধ রোধে চলমান অভিযানে অর্ধ সহস্রাধিক আসামিকে গ্রেফতার করেছে সিলেট মেট্রােপলিটন পুলিশ।

১৬ দিনে (১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত) মহানগর পুলিশের অভিযানে মোট ৮৩৮ জন আসামিকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে এসএমপি'র মিডিয়া শাখা থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এসএমপি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারী রয়েছে, যা নগরীতে ছিনতাই দমনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবী, চোর, ডাকাত এবং চোরাচালানকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়।

মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১,০১৪ পিস ইয়াবা, ৭১০ বোতল বিদেশি মদ, ৮৫ লিটার চোলাই মদ এবং ১ কেজি ৭৮০ গ্রাম গাঁজা। এ সংক্রান্ত অভিযানে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

একই সময়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে ২৭ জন চোর ও ডাকাতকে আটক করা হয়। পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫০ কেজি জিরা, ২,৪৮০ কেজি ফুসকা, ২,৫২০ পিস চকলেট, ১৪টি মহিষ, ১০,৪৪০ পিস চশমা, ২,১৪,০৫০ টাকার কসমেটিকস, ২৭টি শাড়ি এবং ৭৫ বস্তা চা পাতা।

এদিকে ট্রাফিক বিভাগও অভিযান চালিয়ে ১,৬৫৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৬৪৩টি মামলায় জরিমানা করা হয়েছে এবং ১,০১১টি যানবাহন আটক করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

এসএমপি'র বিশেষ অভিযানে গ্রেফতার অর্ধ সহস্রাধিক

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x