শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ঈদুল আজহায়ও দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে দীর্ঘ ছুটি। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সপ্তাহজুড়ে ছুটি ভোগ করতে পারবেন তারা। চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত মোট সাত দিনের ঈদের ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে। এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। প্রয়োজন অনুযায়ী শনিবার অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটিটি ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করা হতে পারে, এতে ছুটি আরও এক দিন বাড়ার সম্ভাবনা রয়েছে। এর আগেও ঈদুল ফিতরের ছুটির সঙ্গে এক দিন অতিরিক্ত ছুটি যুক্ত করেছিল সরকার। আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে কোরবানির ঈদ উদযাপিত হয়, যা হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মৃতিকে ধারণ করে। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী, দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদুল আজহায়ও দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে দীর্ঘ ছুটি। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সপ্তাহজুড়ে ছুটি ভোগ করতে পারবেন তারা। চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত মোট সাত দিনের ঈদের ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে। এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। প্রয়োজন অনুযায়ী শনিবার অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটিটি ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করা হতে পারে, এতে ছুটি আরও এক দিন বাড়ার সম্ভাবনা রয়েছে। এর আগেও ঈদুল ফিতরের ছুটির সঙ্গে এক দিন অতিরিক্ত ছুটি যুক্ত করেছিল সরকার। আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে কোরবানির ঈদ উদযাপিত হয়, যা হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মৃতিকে ধারণ করে। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী, দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪