বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

আজ সিলেট আসছেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম দুই দনের সফরে সিলেট আসছেন আজ সোমবার (২৯ জুন)। সফরসূচী অনুযায়ী বিমানযোগে ঢাকা থেকে সোমবার সকাল ১১.১৫ মিনিটে রওয়ানা দিয়ে দুপুর ১২ টায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। সেখান থেকে সরাসরি হযরত শাহজালাল রহ. ও হযরত শাহপরাণ রহ. এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দেবেন ব্যারিস্টার সালাম। পরে ওইদিন বেলা পৌণে ১টায় সিলেট ইউনিটের কার্যালয় পরিদর্শন শেষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ইউনিট নির্বাহী কমিটি, কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। ঐদিন বিকেল সাড়ে ৩টায় নগরীর চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট মাতৃ ও শিশুকল্যাণ হাসপাতাল, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র এবং নার্সিং কলেজ পরিদর্শন করবেন। এসময় প্রতিষ্ঠানগুলের পরিচালনা কমিটির সদস্য, চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন বিডিআরসিএস’র চেয়ারম্যান ব্যারিস্টার সালাম। পরে বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দক্ষিণ সুরমার রায়বান গ্রামে নিজ বাড়িতে নেতাকর্মী ও এলাকার স্থানীয় জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরদিন মঙ্গলবার সকাল ১০ টায় দক্ষিণ সুরমায় প্রস্তাবিত নতুন রেড ক্রিসন্ট মাতৃ ও শিশু কল্যাণ হাসপাতালের স্থান পরিদর্শন করবেন। পরে সকাল ১০ টায় জালালপুর ডিগ্রী কলেজে এবং দুপুর ১২ টায় রেঙ্গা হাজীগঞ্জ মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেবেন তিনি। বিকেল ৪ টায় দক্ষিণ সুরমার সুনামপুর গ্রামে বিবি ট্রাস্ট এর অনুদানে পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সন্ধ্যা ৭ টায় নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটে কর্মরত গণ্যমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় ও রাতের খাবারে অংশ নেবেন বিডিআরসিএস’র চেয়ারম্যান ব্যারিস্টার সালাম।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আজ সিলেট আসছেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x