শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জের সড়কের পাশে কাঁদছিল কন্যাশিশু, অতঃপর...

হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় সড়কের পাশ থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।' সোমবার (৬ জুলাই) ভোরে শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

এ সময় শিশুটির শরীরে স্যালাইনের ক্যানুলা লাগানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।'

খবর পেয়ে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নবজাতকটিকে দ্রুত মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে বলে জানা গেছে।'

আব্দুর রশিদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করি। তার জীবন রক্ষাই ছিল আমাদের প্রথম অগ্রাধিকার। তাই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। ভবিষ্যতেও শিশুটির প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হবে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা নবজাতকটিকে সড়কের পাশে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জের সড়কের পাশে কাঁদছিল কন্যাশিশু, অতঃপর...

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় সড়কের পাশ থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।' সোমবার (৬ জুলাই) ভোরে শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

এ সময় শিশুটির শরীরে স্যালাইনের ক্যানুলা লাগানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।'

খবর পেয়ে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নবজাতকটিকে দ্রুত মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে বলে জানা গেছে।'

আব্দুর রশিদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করি। তার জীবন রক্ষাই ছিল আমাদের প্রথম অগ্রাধিকার। তাই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। ভবিষ্যতেও শিশুটির প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হবে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা নবজাতকটিকে সড়কের পাশে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।"

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪